ছাতকে কৃষকদের মাঝে ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ
Led Bottom Ad

ছাতকে কৃষকদের মাঝে ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৬/০১/২০২৬ ১৭:১০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে কৃষকদের মাঝে ধানের চারা রোপণ যন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই যন্ত্র বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষক গ্রুপের মাঝে এসব ধান রোপণ যন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের চারা রোপণ যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকের সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমে কৃষক লাভবান হবেন। আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, শুভাশীষ শেখর দাশ, আশরাফুল আলম, সুয়েব মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ধানের চারা রোপণ যন্ত্র হস্তান্তর করা হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad