দোয়ারাবাজারে পুলিশের ওপর অতর্কিত হামলা: ১১ জনের বিরুদ্ধে এসল্ট মামলা
Led Bottom Ad

দোয়ারাবাজারে পুলিশের ওপর অতর্কিত হামলা: ১১ জনের বিরুদ্ধে এসল্ট মামলা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৮/০১/২০২৬ ১১:২৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায়। এ ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১৭ জানুয়ারি রেকর্ড করা হয় (মামলা নং–১৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল দুষ্কৃতকারী বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ন্যায়সঙ্গত সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করে। হামলার একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মো. সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) ও সজিব মিয়া (২০)। তারা সবাই মৌলারপাড় এলাকার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

দায়েরকৃত মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যাচেষ্টা ও চুরির মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মো. আঃ ছালাম।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad