হবিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ ২ জন আটক
Led Bottom Ad

হবিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০১/২০২৬ ১৩:১৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত জামায়াত ইসলামের সাবেক রুকনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো. আওলাদ হোসেনের ছেলে রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার ছেলে সাইদুর মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

আজমিরীগঞ্জ থানার ওসি বিশ্বজিৎ পাল এই তথ্য নিশ্চিত করে বলেন, “আটকরা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত আদালতের মাধ্যমে কার্যক্রম চালানো হবে।”

এ বিষয়ে জামায়াত ইসলামের আজমিরীগঞ্জ উপজেলা আমির নাসির উদ্দিন বলেন, “ডা. রেজাউল করিম একসময় জামায়াতের রুকন সদস্য ছিলেন। কিন্তু গত উপজেলা নির্বাচনে দলের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ৫ আগস্টের পর থেকে তিনি দলের কার্যক্রমের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, তবে বর্তমানে তিনি কোনো দলীয় পদে নেই।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad