সুনামগঞ্জ-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নাছির চৌধুরী
Led Bottom Ad

সুনামগঞ্জ-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নাছির চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৮/০১/২০২৬ ১৫:৩৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ -২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে  চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী। 

শুরুতে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও গত ২৮ ডিসেম্বর দলীয় মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নের চিটি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের পাঠানো হয়। তখন দল থেকে জানানো হয়, সুনামগঞ্জ-২ আসনে দলের দুইজন নেতাকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। 


এতে করে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। আলোচনার ঝড় উঠে চায়ের টেবিলে ’কে থাকবেন শেষমেষ’।

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের সিনিয়র নেতৃবৃদ্ধ নাছির চৌধুরীকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিটি ইতোমধ্যে প্রার্থীর হাতে এসে পৌঁছে।  


সুমন রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad