শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু
Led Bottom Ad

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১০/০৭/২০২৫ ১২:৪২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে হরিণছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।


এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।


বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শুনেছি সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তারা মৃ্ত্যুবরণ করেছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad