সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/০১/২০২৬ ২১:৪২:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

এর আগে আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর রাতে দলের মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। সর্বশেষ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, “দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad