সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ব্রাহ্মণ সংসদের সৌজন্য সাক্ষাৎ
Led Bottom Ad

সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ব্রাহ্মণ সংসদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০৫/২০২৬ ১৭:১৯:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ জেলার নবগঠিত জেলা ব্রাহ্মণ সংসদ আহবায়ক কমিটি এবং জেলা ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কমিটির নেতৃবৃন্দ জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। ​সোমবার (১১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে অবহিত করেন।

​সাক্ষাৎকালে সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদ কমিটির আহবায়ক নারায়ন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ​গৌরিশঙ্কর ভট্টাচার্য, ​সুবিমল চক্রবর্তী চন্দন, ​মিন্টু গোস্বামী, ​কৃষ্ণ গোপাল গোস্বামী,​কাজল আচার্য, ​বিপুল ভট্টাচার্য, এডভোকেট বিপ্লব ভট্টাচার্য, ​রাজগোবিন্দ চক্রবর্তী, সদস্য সচিব এডভোকেট অশোক গোস্বামী, ​অমর চক্রবর্ত্তী, ​ও কনক চক্রবর্তী। এছাড়াও সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ​আহবায়ক পংকজ ভট্টাচার্য, ​সদস্য সচিব সাগর ভট্টাচার্য, সদস্য​কংকন ভট্টাচার্য।

​সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি সমাজের শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে ব্রাহ্মণ সমাজের ঐতিহ্যগত ভূমিকা ধরে রাখার আহ্বান জানান। নেতৃবৃন্দও জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই কমিটির মাধ্যমে সুনামগঞ্জ জেলার ব্রাহ্মণ সমাজকে সুসংগঠিত করা এবং যুব ও কিশোর সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad