বড়লেখায় জজ কোর্টের সামনে ফের ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য চালকের রক্ষা

বড়লেখায় জজ কোর্টের সামনে ফের ট্রাক দুর্ঘটনা, অল্পের জন্য চালকের রক্ষা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৯/০১/২০২৬ ১৯:৪৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় জজ কোর্টের সামনে সিমেন্ট ভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ সোমবার ভোর সকালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোডের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ট্রাকচালকের অবস্থা ভালো রয়েছে এবং তিনি কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত হননি বলে জানা গেছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ট্রাকটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়।

উল্লেখ্য, এই স্থানটিতে এর আগেও কয়েকদিন আগে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad