হবিগঞ্জে তারেক রহমানের জনসভা আজ,সম্পন্ন প্রস্তুতি
Led Bottom Ad

হবিগঞ্জে তারেক রহমানের জনসভা আজ,সম্পন্ন প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২২/০১/২০২৬ ১২:৫৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট অঞ্চলে সর্বশেষ সমাবেশ করবেন হবিগঞ্জে। সিলেটের সমাবেশ শেষ করে তিনি ২য় সমাবেশে মৌলভীবাজার যাবেন। সেখান থেকে যাবেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে।


এদিকে হবিগঞ্জে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে আয়োজিত জনসভা উপলক্ষে গত ৮–১০ দিন ধরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলের নেতাকর্মীরা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চাদরবেষ্টিত ঘের তৈরি করা হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা আড়াইটায় তারেক রহমান শায়েস্তাগঞ্জের জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে।


কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর সাড়ে ১২টায় মৌলভীবাজার জেলার আইনপুর খেলার মাঠে এবং আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে বক্তব্য দেবেন। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার মাঠে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


শায়েস্তাগঞ্জের জনসভাস্থলের প্রস্তুতি ও মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ–৩ আসনের বিএনপি প্রার্থী জি কে গউছ। তিনি মঞ্চের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


নিরাপত্তা বিষয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সিএসএফ ও বিএনপির স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।


সব মিলিয়ে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে হবিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad