মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল
Led Bottom Ad

মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১২/০৭/২০২৫ ১৪:৫৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উল্লাস করে ছাত্র-জনতা।  এ সময় তারা ‘বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই’ স্লোগান দেন। 


ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল। তারা বলেন, ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি। 


তারা আরো বলেন, মুজিবের নামে এই রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র। আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরতন্ত্রে। যে শাসন গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায়, হাজারো নিখোঁজ, গুম আর মিথ্যা মামলায় দেশকে ভয়ের কারাগারে পরিণত করে, সে শাসনের প্রতীক ভাঙা নৈতিক কর্তব্য।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad