জকিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

ভোট শান্ত রাখতে প্রশাসনের কঠোর বার্তা

জকিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৭/০২/২০২৬ ২২:১৯:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে প্রশাসন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, “নির্বাচন উৎসবমুখর করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভয়হীনভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। শান্তি ভঙ্গকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।”

​বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবিসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

​জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভোটগ্রহণকারী কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

​উল্লেখ্য, এর আগে গত ৫ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচনে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এবং পরে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad