প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম
মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মারকলিপি
মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নানা অপকর্মের অভিযোগ তোলেছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে রোববার (১৩ জুলাই) জেলা পুলিশ সুপার বরাবরে একটি স্বারকলিপি পেশ করে। স্মারকলিপিতে প্রধান শিক্ষক রাশিদা বেগমের অপসারণের দাবি করে শিক্ষার্থীরা বলেন, অন্যতায় একযোগে সকল শিক্ষার্থীদের আন্দোলন কর্মসুচী শুরু হবে। স্মারকলিপিতে অভিযুক্ত শিক্ষক কর্তৃক ভয়-ভীতি প্রদর্শনের বিষয়টি উল্লেখ করে দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা অভিভাবক ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, অভিভাবক নাসিমা বেগম, সহকারী শিক্ষক শ্যামলী চন্দ, মিফতাহুজ্জান সাজু, সুমন চন্দ, গোলাম মোস্তফা, আফরোজা বেগম এবং সেলিম রেজা।
স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের হুমকি পেলে সঙ্গে সঙ্গেই পুলিশ সুপারের অফিস বা মডেল থানার ওসি মহোদয়কে জানানোর পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের মনোবল অটুট রাখতে এবং সাহসের সঙ্গে সত্যের পক্ষে থাকার জন্যও তিনি উৎসাহ দেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: