শ্রীমঙ্গলে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

শ্রীমঙ্গলে ১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি: ৬ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০২/০৩/২০২৬ ০০:২৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) পরিচালিত এই যৌথ অভিযানে দেখা যায়, পাইকারি বাজারে মাত্র ১৬ টাকা মূল্যের লেবু খুচরা পর্যায়ে প্রতি হালি ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে এই দণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা কোনো পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি কঠোরভাবে দমন করা হবে এবং ব্যবসায়ীদের অবশ্যই ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা মেনে চলতে হবে। জনস্বার্থে বাজার তদারকির এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে উল্লেখ করে অধিদপ্তর থেকে সাধারণ ভোক্তাদেরও কেনাকাটার সময় সচেতন থাকার এবং প্রয়োজনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইফতার ও সেহরির প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad