কারাভোগ শেষে চুনারুঘাট সীমান্তে দুই ভারতীয় নাগরিক হস্তান্তর
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে সাজাপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিককে তাদের দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে নতুন স্থলবন্দর এলাকার ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা হলেন পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা অজিৎ বিশ্বাস ও সমীর দাশ। পরে হবিগঞ্জ আদালত তাঁদের ২৮ দিনের কারাদণ্ড দেন। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের অনেক পরে, প্রায় ১৬ মাস পর তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বিজিবি, চুনারুঘাট থানা এবং ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: