‘ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ে তোলা হবে’
Led Bottom Ad

হবিগঞ্জে হুইপ জি কে গউছ

‘ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ে তোলা হবে’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/০৩/২০২৬ ১৪:৫৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, দেশটাকে ধ্বংসস্তূপ থেকে বের করে সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে তোলা হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করে গর্বিত এবং বারবার প্রমাণ করেছি যে, নিজের জীবনের চেয়েও আমরা দেশকে বেশি ভালোবাসি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ গউছ তাঁর বক্তব্যে দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, "দেশকে দাবিয়ে রাখার জন্য দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘস্থায়ী হতে পারেনি। এখন সময় এসেছে প্রতিহিংসা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার।" তিনি দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সালাম গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ‘দুর্জয় হবিগঞ্জ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন হুইপ জি কে গউছ। তাঁর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জালাল স্টেডিয়ামের কুচকাওয়াজে পুলিশ, আনসার ও ভিডিপি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে হুইপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad