মাধবপুরে দুই ইসলামী সংগঠনের সম্মেলন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
Led Bottom Ad

মাধবপুরে দুই ইসলামী সংগঠনের সম্মেলন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৮/০৩/২০২৬ ০৮:০৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় দুটি ইসলামী সংগঠনের সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম জনস্বার্থে এই কঠোর আদেশ প্রদান করেন।

জানা গেছে, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে শনিবার (২৮ মার্চ) একই সময়ে পৃথক দুটি সংগঠন—'শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন' এবং 'শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ' পাল্টাপাল্টি সম্মেলনের ডাক দেয়। এই ঘোষণাকে কেন্দ্র করে উভয়পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের উপক্রম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং এবং অস্ত্র বা লাঠি বহনসহ সব ধরনের জমায়েত অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে এবং উভয় সংগঠনের পূর্বনির্ধারিত সম্মেলন স্থগিত করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন যে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং শান্তি বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা হচ্ছে। প্রশাসন সতর্ক করে দিয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad