জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়
Led Bottom Ad

হবিগঞ্জে রিফাত রশিদ

জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

২১/০৭/২০২৫ ২১:২৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারা দেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোন গতি নেই, আর কেন জায়গা নেই। তিনি বলেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপন করা হচ্ছে। আমাদেরকে মুলা বুঝ দেয়া হচ্ছে। শহীদের রক্ত, আহতদের অঙ্গহানীর সাথে বেইমানী করা হচ্ছে। ড. মোহাম্মদ ইউনুসকে বলতে চাই সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছেনা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ শহীদ পরিবার, আহতরা জুলাই সনদ চাচ্ছে কি চাচ্ছেনা। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাইয়ের সনদ জারি করতে হবে।


সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারবর্গের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 


হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুশিয়ার করে রিফাত রশিদ বলেন, কোনভাবেই তারা বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান না করে কোন ইলেকশন, বিলেকশন দিয়ে কোন প্রকার সিলেশন করে লন্ডনে গিয়ে মিটিং করে ঐক্যমক্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে মিলে পার পেতে দেয়া হবেনা। ড. মোহাম্মদ ইউনুস বলি, আসিফ নজরুল বলি কিংবা উপদেষ্টা মন্ডলীতে বসা ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ বা মাহফুজ আব্দুল্লাহ মিলে আপনারা কেউই পার পাবেননা। অবিলম্বে জুলাই সনদ ঘোষনা করতে হবে। বলা হয়েছিল জুলাইয়ের মধ্যেই এ সনদ ঘোষণা করা হবে। অথচ এখন পর্যন্ত স্টেকহোল্ডারদের সাথে কোন ধরণের কথা বলা হয়নি।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad