শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে কাঠসহ সিএনজি জব্দ
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে কাঠসহ সিএনজি জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৪/২০২৬ ১৩:৫৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে কাঠ উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।


বন বিভাগ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় পুটিজুরি বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এতে পুটিজুরি বিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে পুটিজুরি বিট এলাকার ‘৭৭ মুখ’ নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামানোর চেষ্টা করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।


পরে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে সাত টুকরা আকাশমণি গোলকাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা কাঠের পরিমাণ প্রায় ১১ দশমিক ৮৯ ঘনফুট।


ধারণা করা হচ্ছে, বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল।


অভিযান শেষে জব্দ করা কাঠ ও সিএনজি অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে।


এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগ জানিয়েছে।


স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জের বিভিন্ন এলাকায় বনজ সম্পদ চুরি ও অবৈধ কাঠ পরিবহনের ঘটনা বেড়েছে। এসব প্রতিরোধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad