নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Led Bottom Ad

সিরিজে টিকে থাকার লড়াই

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ডেস্ক

২০/০৪/২০২৬ ১২:০৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (২০ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারায় আজ বাংলাদেশের জন্য এটি 'অস্তিত্ব রক্ষার' লড়াই; সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

দলে আজ একটি পরিবর্তন এনেছে বিসিবি; ব্যাটার আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে অভিজ্ঞ সৌম্য সরকারকে। প্রথম ম্যাচে কিউইদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৮.৩ ওভারে ২২১ রানেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে ব্যাটাররা ঘুরে দাঁড়াবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দলের অন্যতম পেসার শরিফুল ইসলাম।

এদিকে প্রথম জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ব্ল্যাক-ক্যাপসরা আজই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। পরিসংখ্যান বলছে, দুই দলের ৪৭টি লড়াইয়ের মধ্যে ৩৫টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড, বিপরীতে বাংলাদেশের জয় ১১টি। সর্বশেষ ২০২৩ সালেও বাংলাদেশের মাটিতে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল কিউইরা। আজ সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় ল্যাথাম বাহিনী, আর স্বাগতিকদের লক্ষ্য সিরিজ বাঁচিয়ে রেখে শেষ ম্যাচে চোখ রাখা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad