চুনারুঘাটে চাঁদা না দেওয়ায় বন প্রহরীদের তান্ডব
Led Bottom Ad

বাগান উজাড় ও বয়স্ক দম্পতিকে মারধরের অভিযোগ

চুনারুঘাটে চাঁদা না দেওয়ায় বন প্রহরীদের তান্ডব

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৪/০৪/২০২৬ ১৭:৪১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় চাঁদা না দেওয়ায় এক কৃষকের ফলের বাগান কেটে তছনছ এবং পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে বন প্রহরীদের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কালেঞ্জি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আহত কৃষক মহেব উল্লা (৭০) ও তাঁর স্ত্রী আলেকজান বিবি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী কৃষক মহেব উল্লার ছেলে আলী হোসেন ও স্থানীয় বাসিন্দারা জানান, আদমপুর বনবিটে কয়েক প্রজন্ম ধরে বসবাসকারী শতাধিক পরিবার বন বিভাগের নিয়ম মেনে ফল ও ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগ রয়েছে, বাগান সৃজনের জন্য বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। আলী হোসেন এর আগে টাকা দিলেও সম্প্রতি বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার আরও টাকা দাবি করেন। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত বুধবার দুপুরে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ আলী হোসেনের বাগানের বেশ কয়েকটি কমলা ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে বৃদ্ধ মহেব উল্লা, তাঁর স্ত্রী আলেকজান বিবি ও পুত্রবধূ সালমা বেগমকে পিটিয়ে আহত করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার এই এলাকায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও আর্থিক শোষণ করছেন। এই বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া গ্রামবাসীর এই অভিযোগকে ‘সাজানো ও বানোয়াট’ বলে দাবি করেছেন। উল্টো বনরক্ষীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি জানান, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং বন বিভাগের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad