মাধবপুরে তাঁতী দল নেতার ফেসবুক পোস্টে সর্বত্র হাস্যরসের বন্যা
Led Bottom Ad

মাধবপুরে তাঁতী দল নেতার ফেসবুক পোস্টে সর্বত্র হাস্যরসের বন্যা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৬/০৪/২০২৬ ১৫:৫৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মাজহারুল হক লিটনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস আর কৌতূহলের মিশ্র ঢেউ।


রোববার (২৬ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন,‘কঠিন প্রেমে পড়ছি ভাইই! খাইতে বসে দেখি ডালের ভিতর তোমাদের ভাবি সাঁতার কাটতেছে।’


এই একটুকরো লেখাই মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। কেউ হেসেছেন, কেউ অবাক হয়েছেন, আবার কেউ বিষয়টিকে হালকা মেজাজের বিনোদন হিসেবে দেখেছেন। মুহূর্তেই পোস্টটি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।


বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যা দিতে গিয়ে লিটন জানান, এটি সম্পূর্ণই মজার ছলে লেখা একটি পোস্ট। তিনি বলেন, তিনি বিবাহিত এবং প্রেমে পড়ার কোনো বিষয় নেই। “মাঝে মাঝে ভিন্নধর্মী কিছু লিখতে ভালো লাগে, সেটাই করেছি,”— বলেন তিনি।


তার এই ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামেনি। অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, “তিনি শুধু রাজনীতিবিদ নন, লেখালেখিতেও নিজের ভিন্ন পরিচয় তৈরি করছেন। এমন হালকা মেজাজের পোস্ট মানুষকে কিছুটা স্বস্তি দেয়।”


সব মিলিয়ে, একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাস যেন মাধবপুরে এনে দিয়েছে হাসির রেশ, আর নেটিজেনদের মনে ছড়িয়ে দিয়েছে হালকা আনন্দের আবহ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad