শান্তিগঞ্জে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও পুষ্টি সমন্বয় কমিটির সভা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্য নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীমউদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়।
সভার শুরুতে ডা. সুবীর খিয়াং বাবু ‘মেইন’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থিত সবার সামনে তুলে ধরেন। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম এবং বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয়ের গুরুত্ব বিষয়ে বিশেষ উপস্থাপনা প্রদান করেন হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান। এছাড়া জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, হারভেস্টপ্লাস সল্যুশনসের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি ফাতেমা জাহান সীমা এবং আইডিই বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম। বক্তারা শান্তিগঞ্জ উপজেলায় পুষ্টির মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: