মাধবপুরে চা শ্রমিককে হত্যার হুমকি: থানায় সাধারণ ডায়েরি
Led Bottom Ad

মাধবপুরে চা শ্রমিককে হত্যার হুমকি: থানায় সাধারণ ডায়েরি

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

৩০/০৪/২০২৬ ২২:৩৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে সামাজিক বিরোধের জেরে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বাগান ব্যবস্থাপকের কাছে অভিযোগ করায় এক চা শ্রমিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই চা শ্রমিক মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পর থেকেই ভুক্তভোগী শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

জিডি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের অর্জুন বাউরির সাথে একই বাগানের সোহেল ঘোষের সামাজিক কিছু বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে অর্জুন বাউরি বাগান ব্যবস্থাপকের নিকট লিখিত অভিযোগ করেন। এতে সোহেল ঘোষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অভিযোগ তুলে নিতে অর্জুনকে প্রথমে টাকার প্রলোভন দেখান। তাতে কাজ না হওয়ায় পরে অভিযোগ তুলে না নিলে অর্জুনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় গত ২৮ এপ্রিল অর্জুন বাউরি বাদী হয়ে সোহেল ঘোষসহ তিনজনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি জিডি করেন (জিডি নং ১৭০৪)। স্থানীয় ইউপি সদস্য দুলাল ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল ও অর্জুনের মধ্যে সমস্যা নিয়ে বাগান ব্যবস্থাপকের কাছে অভিযোগ করা হয়েছে এবং জিডির বিষয়টিও তিনি শুনেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad