সুনামগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
Led Bottom Ad

সুনামগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৫/২০২৬ ১৬:২৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসের একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল। বক্তব্য রাখেন স্থনীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, শ্রমিক  নেতা সোহেল আহমদ।

সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি সোহেল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।  বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম, এডভোকেট ইমদাদ হোসেন রনজু, কাজী নাসিম উদ্দিন লালা, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বাসস জেলা প্রতিনিধি আমিনুল হক, সুনামগঞ্জ  পৌরসভার  সহকারী  ইঞ্জিনিয়ার  আশরাফুল ইসলাম কয়েস  টিআই  হানিফ মিয়া প্রমূখ। সভা সঞ্চালনা করেন ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া। পরে একটি বিশাল র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়াও আরও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad