মাধবপুরে সড়কের পাশের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

মাধবপুরে সড়কের পাশের জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

০৫/০৫/২০২৬ ১৫:২০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি, পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।


মাধবপুর উপজেলা–এর ওই এলাকায় উদ্ধার হওয়া মরদেহটি ফরহাদ হোসেন মাহি (২৩)-এর বলে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা এবং মৃত আবদুল আউয়ালের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে ফরহাদকে অপহরণ করা হয়। এরপর তাঁকে একটি স্থানে আটকে রেখে মারধর করা হয় এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ১ মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা- সিলেট হাইওয়ে -সংলগ্ন মাধবপুরের আন্দিউড়া এলাকায় এনে জঙ্গলে ফেলে রাখা হয়।


পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে অপহরণের পর হত্যার মাধ্যমে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরকীয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।


পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

স্বপন রবি দাশ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad