হবিগঞ্জ-লাখাই সড়কে ভাড়া নৈরাজ্য: জিম্মি যাত্রীরা
Led Bottom Ad

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হবিগঞ্জ-লাখাই সড়কে ভাড়া নৈরাজ্য: জিম্মি যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/০৫/২০২৬ ১১:২২:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর চালকদের বেপরোয়া আচরণ ও বাড়তি ভাড়ার দাবিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা দাবি করা হয় এবং এতে অস্বীকৃতি জানালে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা, এমনকি হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।

সুশীল দাস নামে এক যাত্রী জানান, হবিগঞ্জ থেকে লাখাইর নির্ধারিত ভাড়া ৭০ টাকা হলেও সন্ধ্যার পর চালকরা ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করছেন। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নির্ধারিত ভাড়ায় গাড়ি পাওয়া যায় না, যা জরুরি প্রয়োজনে যাতায়াতকারী ও শিক্ষার্থীদের বিপাকে ফেলছে।

চালকদের দাবি, সন্ধ্যার পর একমুখী যাত্রী কম থাকায় তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে যাত্রী সাধারণের দাবি, অবিলম্বে ভাড়ার তালিকা কার্যকর করে নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যাত্রী হয়রানি বন্ধে চালক সমিতির নেতাদের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad