‎হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা
Led Bottom Ad

‎হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/০৫/২০২৬ ১৬:০০:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎হবিগঞ্জ জেলায় একযোগে তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। গত ৫মে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী,শেখ নাজমুল হককে বানিয়াচং থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎বানিয়াচং থানার বর্তমান ওসি শরীফ আহমেদকে বদলি করে লাখাই থানায় পাঠানো হয়েছে।একইভাবে লাখাই থানার ওসি জাহিদ হোসেনকে হবিগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

‎এ ছাড়া, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেনকে বাহুবল থানার সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর শুক্রবার (৯ মে) রাতে শেখ নাজমুল হক বানিয়াচং থানায় যোগদান করেন। অন্যান্য কর্মকর্তারাও পর্যায়ক্রমে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

‎জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে।

‎স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad