বড়লেখায় কুরিয়ার অফিস থেকে পাচারকালে ১০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
Led Bottom Ad

বড়লেখায় কুরিয়ার অফিস থেকে পাচারকালে ১০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৪/০৫/২০২৬ ১৮:৫২:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে হাজীগঞ্জ বাজার এলাকার একটি কুরিয়ার অফিসে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।  


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে এ অভিযান পরিচালনা করে বড়লেখা থানা-পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ২৪ বস্তা জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।


তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার খান এন্টারপ্রাইজ থেকে এসব জিরা ঢাকার বাবুবাজার এলাকার আনিছ নামের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। তবে জব্দকৃত পণ্যের বৈধ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া জিরাগুলো ভারতীয় এবং অবৈধভাবে দেশে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।”


তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। শিগগিরই মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হিফজুর রহমান / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad