মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা
Led Bottom Ad

মৌলভীবাজারে সন্তানের স্বীকৃতির দাবিতে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৫/২০২৬ ২৩:৩১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন এক নারী। এতে অভিযুক্ত হিসেবে রয়েছেন মৃণাল কান্তি দাশ, যিনি বর্তমানে মৌলভীবাজার আদালতে কর্মরত এবং আগে রাজনগর থানায় মুন্সি (কনস্টেবল) হিসেবে দায়িত্ব পালন করতেন।


মামলার অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে শারীরিক সম্পর্কের ফলে ওই নারী গর্ভবতী হয়ে একটি সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পর তিনি শিশুটিকে নিজের বলে স্বীকার করেননি এবং যোগাযোগও বন্ধ করে দেন।


আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলেরও আদেশ দেওয়া হয়েছে।


এদিকে ভুক্তভোগী নারী সন্তানের পিতৃপরিচয় নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রতিবেদন দাখিল করা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad