বড়লেখায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু
Led Bottom Ad

বড়লেখায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৬/০৫/২০২৬ ১৬:৫৭:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার অন্তর্ভুক্ত ইয়াকুবনগর ঈদগাহে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

জানা যায়, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প থেকে ৩ লাখ টাকা এবং মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে আরও ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। মোট ৫ লাখ টাকার অর্থায়নে ইয়াকুবনগর ঈদগাহের আরসিসি ঢালাই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, “আমরা মানুষের সেবা করার দায়িত্ব নিয়ে কাজ করছি। জনগণের সহযোগিতা ও ভালোবাসায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করা আমার দায়িত্ব। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে স্থানীয়রা এ উন্নয়ন কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad