মাধবপুরে জাল কাগজপত্রে ভারতীয় জিরা পাচারকালে ট্রাকসহ আটক ২
Led Bottom Ad

কোটি টাকার মালামাল জব্দ

মাধবপুরে জাল কাগজপত্রে ভারতীয় জিরা পাচারকালে ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৮/০৫/২০২৬ ২৩:১৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আমদানি-রপ্তানির ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ভারতীয় জিরা পাচারের সময় হবিগঞ্জের মাধবপুরে ঝটিকা অভিযান চালিয়ে একটি বড় ট্রাক ভর্তি জিরাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ মে (রোববার) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা মালামালের বৈধতা হিসেবে চোরাকারবারিরা কাস্টমসের 'বিল অফ এন্ট্রি এক্সপোর্ট' সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন করলে বিজিবি কর্মকর্তাদের সন্দেহ হয় এবং পরবর্তীতে কাস্টমস কর্মকর্তাদের সরাসরি সহযোগিতায় যাচাই-বাছাই শেষে নথিপত্রগুলো সম্পূর্ণ নকল ও জালিয়াতি করা প্রমাণিত হওয়ায় ট্রাকসহ জিরাগুলো জব্দ করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিরা কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মালামালের বৈধ মূল ডকুমেন্টগুলো পরিকল্পিতভাবে হুবহু জালিয়াতি করে নকল কপি তৈরি করছে; পরবর্তীতে পথিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালালে তারা এই জাল কপি প্রদর্শন করে অত্যন্ত সুকৌশলে দেশের অভ্যন্তরে অবৈধ মালামাল পরিবহনসহ সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই জালিয়াতি ও অবৈধ পাচারকাজে জড়িত থাকার অপরাধে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে হাতেনাতে আটক করেছে। আটককৃতরা হলেন– সিলেট জেলার জৈন্তাপুর থানার খারোবিল এলাকার সেলিম মিয়া এবং একই এলাকার লক্ষ্মীপুর গ্রামের আজমল হোসেন।

রাজীব দেব রায় রাজু/এ.আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad