৫ নভেম্বর থেকে মৌলভীবাজারে জেলা ইজতেমা শুরু
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজার জেলা মারকাজের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের সম্মুখে অবস্থিত নিজস্ব জায়গায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমার দাওয়াতনামায় উল্লেখ করা হয়, প্রায় ১০০ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াছ (রহ.) রাসুলুল্লাহ (সা.) ও সাহাবা (রা.)-এর তরীকার অনুসরণে দাওয়াতের এই মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মারকাজ মসজিদ হতে এই কাজ পরিচালনা করা হচ্ছে। সারা দুনিয়ার মানুষের মধ্যে দ্বীন ইসলাম মানার যোগ্যতা তৈরির লক্ষ্যেই বিশ্ব ইজতেমা ও জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়ে থাকে।
তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজারের আমীর মো. আব্দুল হাই এবং জেলা তাবলীগের সাথীরা উক্ত জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: