মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
Led Bottom Ad

প্রদান করা হলো চেক

মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৯/০৫/২০২৬ ১৬:২৪:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বিশেষ মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আগত বিভিন্ন সেবাগ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকার চেক হস্তান্তর করা হয়।

মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়; র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমির ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের আধুনিক ডিজিটাল ভূমি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতেই তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad