‘বড়লেখা সীমান্ত এখন জঙ্গি-চোরাকারবারিদের নিরাপদ রুট’
Led Bottom Ad

বিস্ফোরক মন্তব্য এমপি মিঠুর

‘বড়লেখা সীমান্ত এখন জঙ্গি-চোরাকারবারিদের নিরাপদ রুট’

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৯/০৫/২০২৬ ২৩:০৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তুমুল কড়া বার্তা দিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি দাবি করেন, বিএনপি নামধারি কিছু লোক সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে এবং নতুন করে আরও অনেকে যুক্ত হচ্ছে। “আমার কাছে সবার তালিকা আছে” হুঁশিয়ারি দিয়ে এমপি মিঠু বলেন, খুব দ্রুত সেই তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, “টেকনাফের পর যেন বড়লেখা সীমান্তই এখন উগ্রবাদী জঙ্গি ও চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে।” তিনি সীমান্তে জঙ্গি গ্রেফতার, ভারতীয় নাগরিক আটক, অস্ত্র উদ্ধার, গবাদিপশু ও মাদকের অবাধ চোরাচালান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করে সীমান্ত অপরাধ বন্ধের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad