রাজনগরে গ্রামীণফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরির চেষ্টায় ৩ জন আটক
Led Bottom Ad

রাজনগরে গ্রামীণফোন টাওয়ারের যন্ত্রাংশ চুরির চেষ্টায় ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২১/০৫/২০২৬ ১৯:১৯:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রামীণফোন কার্যালয়ের কর্মী পরিচয়ে মোবাইল টাওয়ারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের বানারাই গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পিতবার (২১ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে তিন ব্যক্তি নিজেদের গ্রামীণফোনের কর্মী দাবি করে বানারাই গ্রামে অবস্থিত একটি মোবাইল টাওয়ারে প্রবেশ করেন। এরপর তাঁরা টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা চালান। তাঁদের কথাবার্তা ও কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা ওই ব্যক্তিদের কাছে গ্রামীণফোন কর্তৃপক্ষের অনুমতিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।


একপর্যায়ে বেগতিক দেখে ওই তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁদের আটকে ফেলেন।


পরে গ্রামবাসী গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, ওই টাওয়ারে কাজ করার জন্য তাদের পক্ষ থেকে কোনো কর্মী পাঠানো হয়নি। তাঁরা মূলত গ্রামীণফোনের কর্মী সেজে টাওয়ারের মালামাল চুরি করতে এসেছিলেন।


রাজনগর থানা-পুলিশ জানায়, স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জুয়েল আহমেদ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad