মেয়ে আরাধ্যাকে নিয়ে কানের উদ্দেশ্যে রওনা হলেন ঐশ্বরিয়া
বলিউডের রূপালী পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও বিশ্বমঞ্চে সবসময়ই উজ্জ্বল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই বৈশ্বিক আইকন, যেখানে বরাবরের মতোই এবারও তার সফরসঙ্গী হয়েছে মেয়ে আরাধ্যা বচ্চন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে মা-মেয়ে দুজনেই কালো রঙের আকর্ষণীয় ম্যাচিং পোশাকে হাজির হন এবং বিমানবন্দরে প্রবেশ করার আগে সেখানে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন তারা। কান উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি মানেই ফ্যাশন দুনিয়ায় নতুন কোনো চমক এবং আন্তর্জাতিক গণমাধ্যমও প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে তার আইকনিক লুক দেখার জন্য। সম্প্রতি অভিষেক বচ্চনের সাথে বিবাহিত জীবনের ১৯ বছর পার করা এই তারকা বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুখী পারিবারিক ছবি শেয়ার করেছিলেন, যেখানে অভিষেক ও আরাধ্যার সাথে তাকে বেশ আনন্দঘন মুহূর্তে দেখা যায়। ১৯৯৯ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে শুরু হওয়া এই প্রেম ২০০৭ সালে এসে বিয়েতে রূপ নেয় এবং ২০১১ সালে তাদের কোল আলো করে আসে মেয়ে আরাধ্যা; মাঝখানে এই তারকা দম্পতির সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও গত ৫ মার্চ ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের বিয়েতে অমিতাভ ও জয়া বচ্চনসহ সপরিবারে হাজির হয়ে সব জল্পনা উড়িয়ে দেন তারা। বর্তমানে কান উৎসবের লাল গালিচায় ঐশ্বরিয়া এবার কী রূপ নিয়ে হাজির হন এবং বিশ্বমঞ্চে ফ্যাশনের কী নতুন সংজ্ঞা তৈরি করেন, তা দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তার কোটি ভক্ত।
এ রহমান
মন্তব্য করুন: