মৌলভীবাজারে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Led Bottom Ad

মৌলভীবাজারে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/০৫/২০২৬ ২০:২০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের দরগামহল্লা এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রহর পাল দীপ্ত (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) এ ঘটনা ঘটে।


নিহত দীপ্ত রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ঘরের ভেতর দীপ্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।


প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহ বা ব্যক্তিগত কোনো কারণে ওই তরুণ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা মানসিক চাপ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad