মৌলভীবাজারে ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে হালিমা নামের এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা দীর্ঘদিন ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হালিমা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: