কুলাউড়ার বড়ছড়ায় অবৈধ বালু উত্তোলন
Led Bottom Ad

সেতু ধসের আশঙ্কায় এলাকাবাসী

কুলাউড়ার বড়ছড়ায় অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৩/০৫/২০২৬ ১২:৪৫:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বড়ছড়া থেকে সরকারিভাবে ইজারা বন্ধ থাকার পরও স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে। অবাধে বালু তোলার ফলে বিশেষ করে ঢাকা-সিলেট রেললাইন ও সিলেট-ব্রাহ্মণবাজার সড়কের ওপর নির্মিত সেতু যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের পরিবেশ ও যোগাযোগ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে; এর প্রতিবাদে ও বালু উত্তোলন বন্ধের দাবিতে আগামী রোববার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে অবাধে বালু উত্তোলন ও বিক্রি করত, তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরও সেই তৎপরতা থামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বরমচাল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রানু বেগমের ছেলে রাজিব উদ্দিনের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র বড়ছড়া থেকে রাতের বেলা নিয়মিত বালু তুলে বিক্রি করছে এবং এই বালু বিক্রির টাকার একটি বড় অংশ স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে ভাগবাটোয়ারা করা হয়। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে রাজিব উদ্দিন দাবি করেন, তিনি কোনোভাবেই বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন এবং এলাকার একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে; যদিও তিনি স্বীকার করেন যে স্থানীয় অনেক সাধারণ মানুষ নিজেদের বসতবাড়ি নির্মাণের প্রয়োজনে ছড়া থেকে বালু নিচ্ছেন।

বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অতীতে এই বড়ছড়া থেকে আমি নিজে একাধিকবার অবৈধ বালু জব্দ করিয়েছি, কিন্তু দুঃখের বিষয় পরে সেই জব্দকৃত বালুও লুট হয়ে যায়; বর্তমানে একটি চক্র রাতে বড়ছড়া থেকে অবাধে বালু উত্তোলন করছে এবং বিষয়টি আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।”

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম জানান, বড়ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনের নজরে এনেছেন এবং বর্তমানে বড়ছড়ার বালু ইজারা দেওয়ার বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি; তাই খুব শিগগিরই ওই এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad