দেশ সেরাদের তালিকায় মৌলভীবাজারের বিশ্বনীল
Led Bottom Ad

স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি

দেশ সেরাদের তালিকায় মৌলভীবাজারের বিশ্বনীল

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৩/০৫/২০২৬ ১৮:১০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশ সেরাদের তালিকায় নাম লিখিয়ে মৌলভীবাজার জেলার জন্য গৌরব বয়ে এনেছে কৃতিসন্তান বিশ্বনীল সাহা। বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে সে।


বিশ্বনীল সাহা মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। গত ১৭ মে (২০২৬) প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশের মনোনীত ১ হাজার ৯৩৭ জন সফল কাব স্কাউটের তালিকায় নিজের স্থান সুনিশ্চিত করে সে। বিশ্বনীল মৌলভীবাজারের স্থানীয় সাংবাদিক বিজয় সাহার (জেলা প্রতিনিধি, একুশে সংবাদ ও সদর উপজেলা প্রতিনিধি, নিউজ বাংলা অনলাইন) বড় ছেলে।


জাতীয় পর্যায়ের অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ কয়েকটি ধাপ পেরিয়ে বিশ্বনীলকে এই গৌরব অর্জন করতে হয়েছে। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ার আগে তাকে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হয়েছে।


নিজের এই অর্জনে উচ্ছ্বসিত বিশ্বনীল বলে, "এই অর্জনের পেছনে আমার বিদ্যালয়ের শিক্ষক এবং মা-বাবার অবদান সবচেয়ে বেশি। আমি ভবিষ্যতে একজন সচেতন ও যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই।"


ছেলের এমন অসাধারণ সাফল্যে আনন্দিত ও গর্বিত বিশ্বনীলের পরিবার। মেধা, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বনীল আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক ও স্থানীয় সুধীমহলের।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad