এমপি মিলনের সাথে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-প্রহরীদের ঈদ শুভেচ্ছা

এমপি মিলনের সাথে প্রাথমিক বিদ্যালয় দপ্তরী-প্রহরীদের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৯/০৫/২০২৬ ২১:৪২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহার আনন্দ আর সৌহার্দ্যের আবহে এক মেলবন্ধন রচিত হলো ছাতকে। তৃণমূলের শ্রমজীবী ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের জনপ্রিয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সংগঠনের নেতৃবৃন্দ।


আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ছাতকের বাঘবাড়িস্থ সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতা ও উদ্দীপনার সাথে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ সময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন দপ্তরী কাম প্রহরীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন----আপনারা প্রাথমিক শিক্ষার চাকা সচল রাখতে নেপথ্যে থেকে যে অক্লান্ত পরিশ্রম করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আপনাদের যেকোনো ন্যায্য দাবি ও অধিকার আদায়ে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাব।


অনুষ্ঠানে কুশল বিনিময় ও ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ শক্তি বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্যের এমন অনুপ্রেরণামূলক ও আন্তরিক বক্তব্যে উপস্থিত কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুল আলম, সহ-সভাপতি জাবেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক সামছুল হক, এবং কোষাধ্যক্ষ মহি উদ্দিন,  সাবেক ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ: সাবেক সভাপতি রজব আলী, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, এবং সাবেক কোষাধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আব্দুল হক, জমির উদ্দিন, তানভীর হাসান, আমিনুল হক, মুজিবুর রহমান, হিমাংশু তালুকদার, রিপন দাস, কলিম উদ্দিন, কারী আবুল হোসেন, সুজিত দাস, আব্দাল হোসেন, আব্দুল মমিন ও আব্দুস সাকুরসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক সাধারণ সদস্য।


নেতৃবৃন্দ এই সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের মনোবল আরও সুদৃঢ় হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: