বিশ্বকাপের আগে ব্রাজিলের গোলবন্যা

পানামাকে ৬-২ ব্যবধানে পরাস্ত

বিশ্বকাপের আগে ব্রাজিলের গোলবন্যা

প্রথম ডেস্ক

০১/০৬/২০২৬ ১০:৪৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজেদের দিনে ব্রাজিল কতটা ভয়ংকর ও বিধ্বংসী হয়ে উঠতে পারে, প্রীতি ম্যাচে তার চরম বাস্তব রূপ টের পেয়েছে পানামা। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রতিপক্ষ দলগুলোকে নিজেদের শক্তিমত্তার কড়া বার্তা দিয়ে এদিন সেলেসাওরা পানামার জালে এক বা দুইবার নয়, রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়ে ম্যাচটি জিতে নিয়েছে ৬-২ ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই চরম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় মিনিটেই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড নেয়, তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি যখন পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে। এর কিছুক্ষণের মধ্যেই অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত এক গোলে আবারও এগিয়ে গিয়ে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়য়ার্ধে পানামার রক্ষণভাগের ওপর রীতিমতো ঝড় তুলে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগে তরুণ ফরোয়ার্ড রায়ান এবং পরবর্তীতে লুকাস পাকেতার গোলে লিড আরও বাড়ায় ব্রাজিল, যদিও পাকেতার শটটি পানামার কর্দোবার গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ইগর থিয়াগো দলের পঞ্চম গোলটি করার পর, ডি-বক্সে চমৎকার এক টার্ন নিয়ে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো, যার ফলে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের আগে দলের কৌশল ও শক্তি ঝালিয়ে নেওয়ার পরীক্ষা-নিরীক্ষায় শতভাগ সফল হন। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী রোববার (৭ জুন) নিজেদের শেষ প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল এবং এরপর আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ অভিযান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad