হবিগঞ্জ সার্কিট হাউজে পাটওয়ারী-সারজিস এখনও অবরুদ্ধ

হবিগঞ্জ সার্কিট হাউজে পাটওয়ারী-সারজিস এখনও অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৭/২০২৬ ২২:৩২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে অবরুদ্ধ করে রাখা হয়।

সর্বশেষ রাত ১০ টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী, বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা সার্কিট হাউস এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এর ফলে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টায় ফেসবুক লাইভে এসে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজার যাওয়ার পথে 'ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী' তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হামলাকারীরা হকিস্টিক, রামদা ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে।’

তিনি আরও দাবি করেন, হামলায় সারজিস আলমসহ মিডিয়া টিমের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাদের মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নিয়েছে এবং গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ‘বর্বরোচিত’ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অশালীন বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিতে পারে, এর সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।

সংঘর্ষের পর থেকে হবিগঞ্জ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


ফয়সল চৌধুরী / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad