হবিগঞ্জে ১৬ মাস কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে নিজ দেশে হস্তান্তর

হবিগঞ্জে ১৬ মাস কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে নিজ দেশে হস্তান্তর

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

০১/০৬/২০২৬ ২০:৩০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


সীমান্ত ও কারাগার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে প্রদীপ কুমার পালকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে দীর্ঘ ১৬ মাস সাজা ভোগ করেন তিনি। সাজা মেয়াদ শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে ফেরত পাঠানো হলো।


হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করতে আজ সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রদীপ কুমার পালকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।


হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন,বিজিবি বাল্লা বিওপির দাউদ হোসেন, চুনারুঘাট থানা পুলিশ এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর প্রতিনিধি অশোক কুমার এবং ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার।

ডি আর ডি

মন্তব্য করুন: