কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ
Led Bottom Ad

কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

৩১/০৭/২০২৫ ১৭:৩৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস বলেছেন, ‘পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আমরা সুস্থভাবে বাঁচতে হলে এই প্রাণকে (গাছ) বাচিয়ে রাখতে হবে।’ তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুলাউড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব শিক্ষার্থীদেরকে বুঝাতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন করে তুলতে উদ্যোগ নিতে হবে। পরিশেষে তিনি কৃষি বিভাগের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী বলেন।


কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।


অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।



নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad