ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪ জন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহি একটি বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার (৮ জুন) দুপুরে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উদ্দেশে স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এছাড়া গুরুতর আহত হন ৮ জন।
এদিকে, ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: