মাধবপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ মিছিল

মাধবপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/০৬/২০২৬ ১৪:২৪:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা বন্ধ ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে ব্যবসা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবকরা। 


বুধবার (১০ জুন) রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর ও হালুয়াপাড়া গ্রামের যুবকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এই সময় তারা মাদক ব্যবসা বন্ধের দাবিতে নানা রকম শ্লোগান দিতে দেখা যায়। 


এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইশতিয়াক আহামেদ ইমন, ছাত্রদল নেতা আতিকুর রহমান জুয়েল, ইয়ামিন, সুমন, আকাশ , সাচ্ছু বায়েজিদ সহ অনেকেই। 

ছাত্রদল নেতা ইমন বলেন, মাদকের কারনে নষ্ট হচ্ছে মা , বাবার আদরের সন্তান। আমাদের সকল কে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। যারা এলাকায় মাদকের ব্যবসা করে তাদের কে চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। 


তানজুমা তাবাসসুম / রাজিব দেব রায়

মন্তব্য করুন: