মৌলভীবাজারে প্রগতিশীল সাংস্কৃতিক ছাত্র সংগঠনের প্রতিবাদ সমাবেশ
Led Bottom Ad

রংপুরে সাম্প্রদায়িক হামলা

মৌলভীবাজারে প্রগতিশীল সাংস্কৃতিক ছাত্র সংগঠনের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০১/০৮/২০২৫ ১৮:৩৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে প্রগতিশীল সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন—মৌলভীবাজার জেলা কমিটির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী জেলা সভাপতি জহর লাল দত্ত এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সংগঠক অ্যাডভোকেট আবুল হাসান, যুব ইউনিয়নের মনতোষ দাস, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্বজিৎ নন্দী প্রমুখ।

চট্টগ্রামে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের জেনারেল কাউন্সিল শনিবার


বক্তারা বলেন, একটি কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের অনুরোধে প্রশাসন নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি। বরং মাইকে ঘোষণা দিয়ে সংগঠিতভাবে হামলা চালানো হয়েছে, যা সরকারের উসকানি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার ফল।


নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা বিচ্ছিন্ন নয় বরং দেশে চলমান সাম্প্রদায়িক রাজনীতিরই ধারাবাহিকতা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad