হবিগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

হবিগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০৬/২০২৬ ১৮:০৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে যাত্রীবাহী রুপালি বাংলা পরিবহন থেকে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 


আজ শুক্রবার (১২ জুন)  বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব ৯। এর আগে আজ ভোরে লাখাই-সরাইল সড়কের মোড়াকরি এলাকার বলবদ্র ব্রিজ সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  আটকরা হলেন- মোঃ শরিফ উদ্দিন (২০), মোঃ শাবুল মিয়া সেবুল (২২) ও মোঃ কামাল উদ্দিন (২০)। 


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাদের বহন করা ব্যাগ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে শরিফের কাছ থেকে ৮ কেজি, শাবুলের কাছ থেকে ৪ কেজি এবং কামালের কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।


র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন -- আটককৃতদের বিরুদ্ধে  লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: