নিউইয়র্কে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন

নিউইয়র্কে সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন

প্রথম ডেস্ক

১৬/০৬/২০২৬ ২১:৫০:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউইয়র্কে সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ জুন) তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্রঙ্কসে 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বদরুদ্দিন আহমেদ কামরান স্মৃতি পরিষদের সভাপতি মেহেদী কাবু। সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। 


বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, মদনমোহন কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ মখলু মিয়া।


সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান, যুবলীগ নেতা জাবেদ আহমদ, রিটন সরকার, শাহীনুল ইসলাম,জহুরুল ইসলাম,এডভোকেট রেদোয়ান ইসলাম  প্রমুখ।


সভায় বক্তারা সাবেক মেয়র মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন সাবেক মেয়র বদরউদ্দিন কামরান সিলেটের মাটি ও মানুষের নেতা ছিলেন।শহরের মানুষের প্রতি তার যে ভালোবাসা ছিল তা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়।সিলেট বাসী আজীবন তার অবদানের কথা স্মরণ করবেন।


পরিশেষে মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।সেই সাথে তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মীর্জা ইকবাল / সজল আহমদ

মন্তব্য করুন: